Monday, April 6, 2026

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন রাহুল দ্রাবিড়?

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপে চতুর্থ ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। শেষ ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের মুখ দেখেছে রোহিত শর্মারা। তাই সেমিফাইনালে রাস্তা পাকা করতে বাংলাদেশের বিরুদ্ধে জিততে মরিয়া টিম ইন্ডিয়া। বুধবার ম‍্যাচের আগে বাংলাদেশকে সমীহ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের।

এদিন সাংবাদিক সম্মেলনে আগামিকালের ম‍্যাচ প্রসঙ্গে দ্রাবিড় বলেন যে, বাংলাদেশ খুব ভালো দল। চলতি বিশ্বকাপে এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে অঘটন ঘটেছে। টি-২০ ফর্ম‍্যাটে ম‍্যাচ হঠাৎ অনেক পরিবর্তন ঘটে যায়। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের তার উদাহরণ। তাই এই ম‍্যাচ যে সহজ হবে তা বলা যায় না।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” অস্ট্রেলিয়ায় চালিয়ে ব্যাটিং করা যাচ্ছে না, শেষে রানের গতি বাড়ানো যাচ্ছে না। অনেক উইকেট থেকে বোলাররাও ভালো সাহায্য পাচ্ছেন। ফলে তথাকথিত ভালো দলগুলির সঙ্গে অন্য দলের তেমন কোনও ফারাক থাকছে না। যেভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ল্যানিং করা হয়েছিল, সেভাবেই বাংলাদেশের বিরুদ্ধে করা হবে।”

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, “আগে থেকে ওই নিয়ে ভেবে লাভ নেই। যেমন যা হবে, সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে।”

আরও পড়ুন:আসন্ন নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ পৃথ্বী

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...