Saturday, June 27, 2026

সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে মোরবির হাসপাতালে মোদি, রাতারাতি রোগীর চাদর বদল, সংস্কার চলছে জোরকদমে

Date:

Share post:

প্রধানমন্ত্রী গুজরাটে থাকাকালীন মোরবিতে ভয়াবহ সেতু বিপর্যয়। দুদিন ধরে উদ্ধারকাজ চালিয়েও এখনও নিখোঁজ বহু। আহতদের ভর্তি করা হয়েছে মোরবি হাসপাতালে। সেতু বিপর্সয়ের পেছনে ভবড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে রাজ্যের বিজেপি সরকারের দিকে। ভোটের ঠিক আগে তার ড্যামেজ কন্ট্রোলার হিসেবে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগেই ঢেলে সাজানো হচ্ছে মোরবির সেই সরকারি হাসপাতালকে। যেখানে সেতু বিপর্যয়ে আহতদের দেখতে আসবেন প্রধানমন্ত্রী।রাজ্যের বেহাল দশা যাতে কোনওমতেই গোটা দেশের কাছে প্রকাশ না হয়ে তাই রাত জেগে হাসপাতাল সংস্কারের কাজ হচ্ছে বলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে বিরোধীরা।

আরও পড়ুন:মোরবির সেতু বিপর্যয়ে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

কংগ্রেস ও আপের তরফে বেশ কিছু ছবি টুইটারে প্রকাশ করা হয়েছে। যেখানে হাসপাতাল রঙ করা ও সংস্কার করার ছবি তুলে ধরা হয়েছে। কংগ্রেসের তরফেসোমবার রাতে টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে।বলা হয়েছে, “মঙ্গলবার  প্রধানমন্ত্রী মোরবির হাসপাতালে আসবেন। তার আগে দেওয়ালে রং করা চলছে। মেঝেতে টাইলস বসানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ছবি তোলায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই এই আয়োজন।এটা একটা ট্র্যাজেডি।” টুইটে আরও লেখা হয়েছে, “এত মানুষ মারা গিয়েছেন ।তার মধ্যেও উৎসবের তোড়জোড় করা হচ্ছে। এদের একটুও লজ্জা হয় না?”


আপের তরফে ভিডিয়ো দেখিয়ে জানানো হয়েছে, “মোরবির হাসপাতালে রং করা হচ্ছে। যাতে আগামিকাল প্রধানমন্ত্রীর ফটোশুটের সময় হাসপাতালের বেহাল দশা ফাঁস না হয়ে পড়েগত ২৭ বছর ধরে বিজেপি সরকার যদি কাজ করত, তাহলে এরকম সময়ে মাঝরাতে হাসপাতাল সাজিয়ে তোলার দরকার হত না।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...