Saturday, June 6, 2026

Jagadhatri Puja : অষ্টমীর সকালে জনজোয়ার, থিমের আলোকমালায় সেজেছে চন্দননগরে

Date:

Share post:

সুমন করাতি, হুগলি 

হেমন্তের শুরুতে আলোর শহরে চুঁইয়ে পড়ছে উৎসবের উন্মাদনা। চন্দননগরের (Chandannagar) জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) মানেই ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধন। করোনার প্রভাবে গত দু’বছর সেভাবে উৎসব উপভোগ করতে পারেননি চন্দননগরের আমজনতা। তবে এবার জগদ্ধাত্রী পুজোয় চেনা মেজাজে চন্দননগর (Chandannagar)। ফিরেছে সেই চির পরিচিত ভিড়। আজ মঙ্গলবার সকালে তিথি মেনে অষ্টমীর (Astami) অঞ্জলি দিতে মন্ডপে মন্ডপে উপচে পড়া ভিড়।

বাগবাজার থেকে বিদ্যালঙ্কার, ফটকগোড়া থেকে মধ্যাঞ্চল – এমনকী তেমাথা, চাউলপট্টি, পালপাড়া, সার্কাস মাঠ যেদিকেই চোখ যাচ্ছে শুধুই মানুষের ভিড়। মানকুণ্ডু, নিয়োগীবাগান, নতুনপাড়া, চারমন্দিরতলা, সন্তানসংঘ, উত্তরাঞ্চল, বিবিরহাট হেলাপুকুর, কলপুকুরের ঠাকুর দেখতে অনেকটাই সময় লাগছে। চন্দননগর হেলাপুকুর ধার সার্বজনীনের এবারের থিম ‘শহর জুড়ে জল্পনা, হেলাপুকুরে আলপনা’। বড় আকর্ষণ প্রতিমার সোনার সাজ। সপ্তমীতে সারারাত ঠাকুর দেখার পরেও অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার ভিড় নজর কাড়ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ পুলিশ প্রশাসন।মানুষ যাতে সুন্দর ভাবে জগদ্ধাত্রী প্রতিমা ও আলোকসজ্জা দেখতে পারে তার দিকে সজাগ দৃষ্টি রেখেছে চন্দননগর পুলিশ কমিশনারেট এর আধিকারিকরা। ভিড় সামাল দিতে রাস্তায় প্রচুর পুলিশ রাখা হয়েছে। প্রতি মোড়ে পুলিশ কিয়স্ক করা হয়েছে, খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। মানকুণ্ডু, ভদ্রেশ্বর, এবং চন্দননগর স্টেশনেও বিশেষ পুলিশ রাখা হয়েছে। বাইকেও চলেছে নজরদারি।

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...