Monday, June 22, 2026

Aindrila Sharma: আচমকা ফের অসুস্থ, ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

Date:

Share post:

ক্যানসারের লড়াই থেকে স্বাভাবিক জীবনে ফিরছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু ফের দুঃসংবাদ। মঙ্গলবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। হাওড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে। অভিনেত্রীকে রাখা হয়েছে ভেন্টিলেটরে। অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। ব্রেন স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর। হাসপাতাল সূত্রের খবর, কোমায় রয়েছেন ঐন্দ্রিলা। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে জ্ঞান ফেরেনি বলেই খবর। অভিনেত্রীর শরীরের একদিকে কোনও সাড় নেই। তবে চোখ নড়ছে ও বাঁ হাত সামান্য নড়ছে। যদিও চিকিৎসক ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলতে পারছেন না। তবে চিকিৎকরা মনে করছেন, বয়স কম হওয়ায় এই ধাক্কা সামলে উঠতে পারবেন ঐন্দ্রিলা।

আরও পড়ুন- ভোটের আগে গুজরাটে CAA! বাংলায় করতে দেব না: গর্জে উঠলেন মমতা

ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াই চালিয়েছেন ঐন্দ্রিলা। জয়ীও হয়েছিলেন। ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন অভিনেত্রী। শুরু করেছিলেন কাজ। সুস্থ হওয়ার পরেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এরপর জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে সব্যসাচীও ছিলেন। জানা যাচ্ছে, এই মাসে দিল্লি যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। সেই কারণে শ্যুটিং থেকে ছুটি নিয়েছিলেন। তবে এসবের মাঝেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী।

আরও পড়ুন- ২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে ভারত! ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...