Monday, April 6, 2026

ডানলপের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

ডানলপের বহুতলে বিধ্বংসী আগুন। বুধবার সকালে প্রবল বিস্ফোরণ হয় বহুতলে। এরপরই বহুতলে আগুন লেগে যায়। ইতিমধ্যেইই আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। বহুতলে অনেকেই আটকে থাকার আশঙ্কা করছেন স্থনীয়রা।

আরও পড়ুন:হাওড়ার শালিমারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮টি দোকান

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আচমকাই বিকট শব্দ কানে আসে। এর কিছুক্ষণ পরেই বহুতল থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসতে দেখেন বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। পরে আরও চারটি ইঞ্জিন আসে। বহুতলের পাশে একটি ব্যাঙ্ক থাকায় আগুন যাতে কোনওভাবেই আগুনে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছে তারা। ল্যাডার দিয়ে চলছে উদ্ধারকাজ ।বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগও। যদিও দমকল সূত্রে খবর যে তলায় বিস্ফোরণ হয়েছে সেটি ফাঁকাই পড়েছিল।  সিলিন্ডার ব্লাস্ট করেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে মনে করছে  দমকল আধিকারিক।  তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি দমকল।

জানা গিয়েছে, বহুতলের ভিতরে একটি ব্যাঙ্ক এবং একটি রেস্তরাঁ রয়েছে। এমনকি, বেশ কয়েকটি দোকানঘরও রয়েছে নীচের তলায়। বুধবার সকালে বিস্ফোরণের আওয়াজ শুনেই বহুতল থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন ভিতরে থাকা মানুষেরা। বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন ব্যাঙ্ক কর্মীরাও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...