Wednesday, April 1, 2026

দুই রাজনৈতিক মানুষের সাক্ষাতে রাজনীতির কথা তো হবেই, স্ট্যালিন সাক্ষাতে বললেন মমতা

Date:

Share post:

বাংলার রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তামিলনাড়ু(Tamilnadu) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। সেখানে পৌঁছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের(MK Stalin) সঙ্গে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যালিন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি এবং ডিএমকে নেতা টিআর বালু।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে এদিন যৌথভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্ট্যালিন আমার ভাইয়ের মতো। আজ আমি তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করতে এসেছি। এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। আমাদের এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিত নয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে তাঁর আমন্ত্রণে আমি এখানে এসেছি। চেন্নাই এসে আমি স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ না করে কিভাবে যেতে পারি? এখানে এসে আমি তার বাড়িতে তার সঙ্গে চেন্নাইয়ে জনপ্রিয় কফি খেয়েছি।”

পাশাপাশি দুজনের মধ্যে রাজনৈতিক আলোচনা সম্পর্কে সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুজন রাজনৈতিক নেতা যখন একত্রে বসেন সেখানে রাজনীতি নিয়ে আলোচনা তো হবেই। আমাদেরও হয়েছে। উন্নয়ন নিয়েও কথা হয়েছে। তবে আমি মনে করি রাজনীতির চেয়ে উন্নয়ন অনেক বড় জিনিস।”

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...