Tuesday, June 23, 2026

সল্টলেকের রাস্তায় মহিলাদের নিরাপত্তায় রাজপথে ‘উইনার্স টিম’

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছিল মহিলা পুলিশের ‘উইনার্স টিম’। গত বছর থেকেই বড়দিনের আগেই বড় চমক দিয়েছিল বিধাননগর কমিশনারেট। এবারও নারী সুরক্ষায় ‘উইনার্স টিমকে’ দেখা গেল সল্টলেকের রাস্তায়। পথ চলতি মহিলাদের সঙ্গে আলাপচারিতায় দেখা গেল এই টিমকে।



আরও পড়ুন:Winners Team : মহিলাদের নিরাপত্তায় এবার কলকাতা পুলিশের ধাঁচে বিধাননগরে উইনার্স বাহিনী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কমিশনারেট ও জেলা পুলিশে মহিলাদের উইনার্স টিম গড়ার ভাবনা পোষণ করেন। এরপরই গত বছর বিশেষত বড়দিন এবং ৩১ ডিসেম্বরে মহিলা হেনস্থা রুখতে এই উইনার্স টিম বানানোর উদ্যোগ নেয় বিধাননগর সিটি পুলিশ। সল্টলেকের রাস্তায় নামে মহিলা সুরক্ষাবাহিনী।

বিধাননগর সিটি পুলিশ তরফে খবর,  এই উইনার্স টিম গড়া হয়েছে কলকাতা পুলিশের আদলে। সল্টলেকের একাধিক আইটি সেক্টরের রাস্তায় টহল দেয় এই টিম। এছাড়াও উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের সময় সল্টলেকের একাধিক পার্কের বাইরে ও মহিলা কলেজের বাইরে মহিলাদের নিরাপত্তার দায়িত্বে সব সময় হাজির থাকে এই টিম।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...