Friday, April 3, 2026

যোগীরাজ্যে এবিসিডির ভিন্নরূপ! এ ফর অ্যাপেল বদলে গেল অর্জুনে,বল হল বলরাম

Date:

Share post:

শিক্ষাকে গেরুয়াকরণের পথে কোমরবেঁধে নেমেছে গেরুয়া শিবির। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বহু আগেই দেখা মিলেছে পাঠ্যপুস্তকে গেরুয়াকরণের উদাহরণ। এবার যোগীরাজ্যে ছোটোদের এবিসিডি বইতেও দেখা গেল অন্যরূপ।

আরও পড়ুন: বাংলায় পরাজয়ের প্রতিশোধ? যোগীরাজ্যের পাঠ্যবইতে জাতীয় সঙ্গীতে নেই ‘উৎকল’ ও ‘বঙ্গ’

খুদেদের ইংরেজি অক্ষর চিনতে শেখার প্রথম ধাপ ‘এ ফর অ্যাপেল ‘, ‘বি ফর বল’ আর নয়। উত্তরপ্রদেশে সেই পরিচিত বইয়ের ভাষা বদলে হয়েছে এ ফর অর্জুন, বি ফর বলরাম। আর সি ফর চাণক্য। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরই এভাবে পুরাণ কিংবা ভারতের ঐতিহাসিক কোনও চরিত্রের নামে চিহ্নিত করা হয়েছে। কেন ইংরাজি বর্ণিমালার ‘ভোলবদল’?এর কারণ কী? স্কুল কর্তৃপক্ষের দাবি, ছোট থেকেই  দেশের ইতিহাস ও পুরাণের নানা চরিত্র ছোটদের চেনাতে এই বর্ণমালার  সাহায্য নেওয়া হচ্ছে।

লক্ষ্ণৌয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানে ইংরাজি বর্ণমালার এই ‘ভোলবদল’ সেই স্কুলটি ১২৫ বছরের পুরনো। তবে ছোটদের বইতে স্কুলের এই ধরণের পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

একনজরে দেখে নেওয়া যাক যোগীরাজ্যের নতুন ইংরেজি বর্ণমালা-

  • A-অর্জুন
  • B-বলরাম
  • C-চাণক্য
  • D-ধ্রুব
  • E-একলব্য
  • F-ফোর বেদাস (চার বেদ)
  • G-গায়ত্রী মাতা
  • H-হনুমান
  • I-ইন্দ্র
  • J-জটায়ু
  • K-কৃষ্ণ
  • L-লভ-কুশ
  • M-মার্কন্ডেয়
  • N-নারদ
  • O-ওমকার
  • P-প্রহ্লাদ
  • Q-কুইন (রানি গান্ধারি)
  • R-রমা
  • S-সূর্য
  • T-তুলসি
  • U-উদ্ধব
  • V-বামনাবতার
  • W-জল গঙ্গা
  • X-ক্ষীরাদী দ্বাদশী
  • Y-যশোদা
  • Z-জামবন্ত

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...