Tuesday, June 23, 2026

চেন্নাইয়ে ‘সেন্ডা মেলম’ বাজালেন মমতা, রাজ্যপালের বাড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে রজনীকান্ত-স্ট্যালিন

Date:

Share post:

বাদ্যযন্ত্র বাজাতে ভালবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার দুর্গাপুজোর উদ্বোধনে রীতিমতো ঢাক কাঁধে বাজাতে দেখা গিয়েছে তাঁকে। সেই মেজাজ বজায় রইল চেন্নাইতেও। বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (La Ganeshan) দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছেন মমতা। সেখানে গিয়ে দক্ষিণী ভারতীয় বাদ্য যন্ত্র ‘সেন্ডা মেলম’ বাজালেন বাংলার মুখ্যমন্ত্রী।

রাজ্যপালের আমন্ত্রণে তাঁর দাদার ৮০ বছরের জন্মদিনে অনুষ্ঠানে যোগ দিতে বুধবারই চেন্নাই (Chennai) গিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সকাল দশটা নাগাদ সেখানে পৌঁছন মমতা। সুসজ্জিত গেটের বাইরে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ‘সেন্ডা মেলম’ বাজাচ্ছিলেন স্থানীয় শিল্পীরা। গাড়ি থেকে নেমে সোজা সেদিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। হাসি মুখে বাজনার কাঠি চেয়ে বাজাতে শুরু করেন। বাংলার মুখ্যমন্ত্রীকে এই মুডে দেখে অভিভূত শিল্পীরা। তাঁরা ‘ম্যাডামজি’ দিকে উৎসাহ দিতে থাকেন।

এরপর অভ্যর্থনা জানিয়ে মুখ্যমন্ত্রীকে ভিতরে নিয়ে যান রাজ্যপাল গণেশন। জন্মদিনের অনুষ্ঠানে খোশমেজাজে উৎসবে যোগ দেন মমতা। সেখানে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin), রজনীকান্ত (Rajnikant)-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজ্যপালের পরিবারের সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায় মমতাকে।

যে কোনও জায়গায় গিয়েই সেখানকার মানুষের সঙ্গে মিশে যাওয়া অদ্ভূত ক্ষমতা আছে বাংলার মুখ্যমন্ত্রীর। সব শ্রেণির, ধর্মের, বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হতে পারেন মমতা। বাংলার গণ্ডি ছাড়িয়ে এদিনে তামিলনাড়ুও দেখল সেই দৃশ্য।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...