Tuesday, June 23, 2026

বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত সরকারি চিকিৎসকদের জন্য কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনও চিকিৎসক, হাউসস্টাফ, ইন্টার্ন বা কোনও ডাক্তারি পড়ুয়াও যদি বেসরকারি কোনও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে বা কাজ করতে চান, তাহলে তাঁদের রাজ্য স্বাস্থ্য দফতর থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের তরফে আরও নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানকেও রাজ্যের জানাতেও হবে, কোন চিকিৎসক কতক্ষণের জন্য তাঁদের প্রতিষ্ঠানে কাজ করবেন। এই নির্দেশের ব্যতিক্রম হলে ওই বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কর্মী বা চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর স্পষ্ট জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট-২০১৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত হয়েছে। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকেরা যখন-তখন বেসরকারি হাসপাতালে গিয়ে কাজ করছেন। এমনকী, অপারেশনের জন্য রোগীদের পাঠাচ্ছেন। ফলে রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসাব্যবস্থা ব্যহত হচ্ছে।

আবার স্বাস্থ্যসাথী কার্ড থাকায় এখন অনেক মানুষ বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। তার জন্য সরকারকে বিপুল অঙ্কের বিল মেটাতে হচ্ছে বেসরকারি হাসপাতালগুলিকে।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...