Saturday, March 14, 2026

আজ ফের দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন সুকন্যা মণ্ডল

Date:

Share post:

বুধবারের পর ফের বৃহস্পতিবারও দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি। নথি হাতে ইডির দফতরে ঢুকতে দেখা যায় তাঁকে। পাশপাশি, আজ  তলব করা হয়েছে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি ও ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে।গতকালের মতোই আজও ফের সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

আরও পড়ুন:Sukanya Mondal: সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যা মণ্ডলকে জেরা ইডি-র 

ইডি’র তরফে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিসে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছিল।কিন্তু বান্ধবীর চিকিৎসা করাতে তিনি ভিনরাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়েছিলেন। এরপর বুধবার তিনি ইডির দফতরে হাজিরা দেন। প্রায় আটঘণ্টা জেরার পর সওয়া ছ’টা নাগাদ ইডির দফতর থেকে বেরোন সুকন্যা।

ইডি সূত্রের খবর, আজও তাঁকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথামিক শিক্ষিকা হয়েও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এল, সেই প্রশ্ন করা হবে। এছাড়াও সায়গালকে তিনি কীভাবে চেনেন, তা নিয়ে প্রশ্ন করাও হতে পারে খবর।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...