Saturday, March 14, 2026

ভারত-বাংলাদেশ ম‍্যাচ ঘিরে আইসিসিকে তোপ আফ্রিদির

Date:

Share post:

ভারত-বাংলাদেশ ম‍্যাচের দু’দিন পরেও বিতর্ক চলছে। এবার ভারত-বাংলাদেশ ম‍্যাচ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। গত বুধবার টি-২০ বিশ্বকাপে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইসের নিয়মে রুদ্ধশ্বাস ম‍্যাচে ৫ রানে জিতে যায় ভারত। বাংলাদেশ এবং পাকিস্তানের বেশিরভাগ সমর্থকদের মতে ওই দিন সেই মাঠ খেলার অযোগ্য ছিল। আর এবার এই ম‍্যাচকে ঘিরে আইসিসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন আফ্রিদি। আফ্রিদির মতে আইসিসি ভারতের দিকেই ঝুঁকে!

এদিন এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,” সকলেই দেখেছে যে, মাঠ ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকেই ঝুঁকে। যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনাল খেলাতে মরিয়া আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই ছিলেন ভারত-বাংলাদেশ ম্যাচে। ওরা সেরা আম্পায়ারের পুরস্কার পাবে। যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেদিন, সেখানে বৃষ্টি থামার পরেই সঙ্গে সঙ্গে খেলা শুরু করার কোনও মানে হয় না। পরিষ্কার বোঝা গিয়েছিল যে, এখানে অনেক কিছু জড়িয়ে রয়েছে। আইসিসি ও ভারত অন্য খেলা খেলছে। চাপের সঙ্গেই অনেক ফ্যাক্টর রয়েছে। কিন্তু সেদিন লিটন দাস দারুণ ব্যাটিং করেছে। ও পজিটিভ ক্রিকেট খেলেছে। ছয় ওভারের পর আমাদের মনে হয়েছিল, বাংলাদেশ যদি উইকেট না হারিয়ে আরও ২-৩ ওভার খেলে দিতে পারে, তাহলে ওরা ম্যাচ জিতে যাবে। আমি বলব, বাংলাদেশ দারুণ লড়াই করেছে।”

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...