Wednesday, April 1, 2026

ফের টুইটারে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু মাস্কের

Date:

Share post:

টুইটার অধিগ্রহণের পরই প্রথমেই শীর্ষ স্থানীয় কর্তাদের ছাঁটাই করেন এলন মাস্ক। এমনকি কর্মীদের কাজের সময়ও বেঁধে দেন তিনি। এখানেই শেষ নয়। শুক্রবার সকাল থেকে ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন মাস্ক।

আরও পড়ুন:টুইটারে ফের ছাঁটাই? কর্মীদের নামের তালিকা প্রস্তুতিতে ব্যস্ত মাস্ক

সংবাদ সংস্থা তরফে খবর, বৃহস্পতিবার টুইটার কর্মীদের ইমেল করে বলা হবে, ‘‘আপনি যদি (টুইটারের) কোনও অফিসে থাকেন বা অফিসের পথে তবে দয়া করে বাড়ি ফিরে যান।’’ শুক্রবার থেকে টুইটারে যে কর্মীছাঁটাই শুরু হবে, তা ওই ইমেলে তাঁদের জানানো হয়েছে। ওই ইমেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ‘‘টুইটারকে ঠিকপথে নিয়ে যেতেই এই প্রচেষ্টা করা হচ্ছে। সে জন্য শুক্রবার থেকে বিশ্ব জুড়ে কর্মীসংখ্যা কমানোর কঠিন পথে যেতে হবে আমাদের।’’টুইটারের কর্মীরা কী ভাবে জানতে পারবেন, তাঁদের চাকরি গিয়েছে কি না? অফিস মেমোয় টুইটার জানিয়েছে, যে সমস্ত কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, ব্যক্তিগত ইমেলে তাঁদের সে খবর জানানো হবে। অন্য দিকে, যে সব কর্মীদের চাকরি বহাল রইল, তাঁদের সে খবর জানানো হবে অফিসের ইমেলে। সংস্থা আরও জানিয়েছে, ‘প্রত্যেক কর্মী তথা টুইটারের কম্পিউটার ডেটার নিরাপত্তার খাতিরে’ বেশ কয়েকটি অফিস সাময়িক ভাবে বন্ধ রাখা হবে।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারের সিইও পরাগ আগরওয়াল, লিগাল এগ্‌জ়িকিউটিভ বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সিগাল এবং জেনারেল কাউন্সেল শিন এজ়েটকে ছাঁটাই করেছেন মাস্ক। এর পর থেকেই সংস্থার ৭,৫০০ কর্মীর অর্ধেকেরও বেশিকে ছাঁটাই করা হবে বলে দাবি করেছিল আমেরিকার একটি সংবাদমাধ্যম। শুক্রবার থেকে সে প্রক্রিয়াই শুরু করা হবে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...