Wednesday, June 24, 2026

বেআইনিভাবে BCCI-এর সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভকে, মামলা কলকাতা হাইকোর্টে : সূত্র

Date:

Share post:

বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এই মামলাটি দায়ের হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

এদিন এই নিয়ে আইনজীবী রমাপ্রসাদ বলেন, “বিসিসিআই-এর সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি দ্বিতীয়বার বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন? তাঁকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?”

আগামী সপ্তাহে প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

চলতি বছরই বিসিসিআইয়ের সভাপতি পদে মেয়াদ শেষ হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। সেই হিসাব অনুযায়ী, সৌরভের কাছে আরও তিন বছর সময় ছিল বোর্ডের সভাপতি থাকার। কিন্তু তারপরও আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে সুযোগ দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন রজার বিনি।

আরও পড়ুন:ভারত-বাংলাদেশ ম‍্যাচ ঘিরে আইসিসিকে তোপ আফ্রিদির

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...