Monday, April 13, 2026

সায়গলকে তিহার জেলে পাঠাল দিল্লির আদালত

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিল আদালত। শুক্রবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে (Delhi Rouse Avenue Court) সায়গলকে তোলা হয়। তারপরই শুনানি শেষে সায়গলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে তিহার জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে।

গত কয়েকদিন ধরে দিল্লিতে ইডির (Enforcement Directorate) হেফাজতে ছিলেন সায়গল। সেখানে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এদিকে শুক্রবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে সায়গলকে তোলা হলে শুনানি শেষে তাঁকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অন্যদিকে, শুক্রবার আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। এই নিয়ে টানা ৩ দিন জেরা করা হচ্ছে সুকন্যাকে। গত ২ দিন ধরে প্রতিদিন টানা সাত ঘণ্টা জেরা করা হয়েছে অনুব্রত কন্যাকে। শুক্রবার ফের তাঁকে জেরা করতে শুরু করেছে তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও (Manish Kothari) তলব করা হয়েছে। মনে করা হচ্ছে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...