Monday, April 6, 2026

ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Date:

Share post:

ডিএ(DA) মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট(High Court)। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে(Supreme Court) লিভ পিটিশন দাখিল করল সরকার।

ডিএ মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি শুক্রবার হাই কোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি, আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়া সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দীর্ঘদিন ধরে লড়াই করছে। এই মামলায় গত কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দেয় তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে সরকারকে। তবে নির্দিষ্ট দিনে রাজ্যসরকার পদক্ষেপ না নেওয়ায় তবে দিয়ে মামলা নিয়ে এই দায় পুনর্বিবেচনা আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন ব্যাঞ্চের দ্বারস্থ হয় সরকার। কিন্তু রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...