Monday, April 6, 2026

গুজরাটের সেতু বিপর্যয়ে অনাথ শিশুদের সব দায়িত্ব নিলেন বসন্ত, কে তিনি?

Date:

Share post:

গুজরাটের সেতু বিপর্যয়ের পর মোরবিতে শোকে আবহ। বিপর্যয়ে কেউ হারিয়েছেন তাঁর পুরো পরিবারকে। কেউ হারিয়েছেন তাঁর সন্তানদের। অনেক শিশু আবার অনাথ হয়ে গিয়েছে। সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই মোরবীর স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছেন। আর ঠিক এমনসময় অনাথ শিশুদের দায়িত্ব নিতে এগিয়ে এলেন বসন্ত গজেরা।

আরও পড়ুন:সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে মোরবির হাসপাতালে মোদি, রাতারাতি রোগীর চাদর বদল, সংস্কার চলছে জোরকদমে

এর আগেও গুজরাটের যে কোনও বড় বিপর্যয়ে হাত বাড়িয়ে দিয়েছেন বসন্ত। এবারও তার অন্যথা হল না। বসন্ত আসলে সুরতের হিরে ব্যবসায়ী। কিন্তু সেবামূলক কাজে তিনি সবসময় হাত বাড়িয়েছেন। সেতু বিপর্যয়ের পর বসন্ত ঘোষণা করেছেন, এই দুর্ঘটনায় যে সব ছেলেমেয়ে তাদের অভিভাবকদের হারিয়েছে, সেই সব অনাথদের দেখাশোনা করার পুরো দায়িত্ব নেবেন তিনি। শুধু দায়িত্ব নেওয়াই নয়, তাঁদের নিজের পায়ে দাঁড় করানো পর্যন্ত সহযোগিতা করে যাবেন।

তাঁর কথায়, “এই দুর্ঘটনায় যে সব ছেলেমেয়ে অনাথ হয়ে গিয়েছে, তাদের দায়িত্ব নেব। এদের শিক্ষা থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব।” বাৎসল্যধাম নামে গজেরার একটি শিক্ষায়তন রয়েছে। সেখানে একশোরও বেশি অনাথ শিশুদের নিখরচায় পড়ানো হয়। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সেই সব শিশুদের সব খরচ বহন করেন গজেরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...