Saturday, April 4, 2026

Baghajatin :পার্কিং নিয়ে বচসা, চিকিৎসকের স্ত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ

Date:

Share post:

শহরের (Kolkata) বুকে ফের মহিলা হেনস্থার (Molestation) ঘটনা। এবার আক্রান্ত এক চিকিৎসকের (Doctor) স্ত্রী। জানা যায় রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বচসা বাঁধে বিদেশে কর্মরত এক চিকিৎসকের স্ত্রীয়ের। পার্কিং (Car Parking) নিয়ে সমস্যা এতটাই বাড়ে যে ক্রমাগত বচসায় জড়িয়ে পড়েন দুজনেই । আক্রান্ত মহিলা অভিযোগ করেছেন যে এরপরেই তিনি ভয়ের চোটে গাড়িতে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি ম্যাটাডোর নিয়ে তাঁর গাড়িকে বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর তাঁকে শারীরিক নিগ্রহ (Molestation) করা হয়, বলেই জানিয়েছেন তিনি। ঘটনায় তিনি যথেষ্ট আতঙ্কিত বলে জানিয়েছেন ওই মহিলা। তাঁর স্বামী আপাতত কর্মসূত্রে ফ্রান্সে রয়েছেন বলে জানা যাচ্ছে। নেতাজি নগর থানায় (Netaji Nagar Police Station)অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগেও গতকালও অর্থাৎ শুক্রবার খাস কলকাতায় এক ব্যবসায়ী দম্পতির উপরে অত্যাচারের অভিযোগ ওঠে। ব্যবসায়ী দম্পতিকে চাঁদার জন্য জুলুমের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। শহর জুড়ে বাড়তে থাকা দুষ্কৃতি দৌরাত্ম্য নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসনও। কঠোর হাতে দোষীদের শায়েস্তা করতে সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের (Kolkata Police) তরফে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...