Wednesday, June 24, 2026

কলকাতায় কাফু, খেলেন মিষ্টি

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হতে চলেছে কাতার ২০২২ বিশ্বকাপ। সেই জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ‍্যে উত্তাপ ছড়াতে কলকাতায় পা রাখলেন ২০০২ বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ব্রাজিলের অধিনায়ক কাফু। কাফুর নেতৃত্বে সাম্বার দেশ বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ এবং ২০০২ সালে।

এদিন কলকাতায় নেমে মিষ্টির স্বাদ নেন কাফু। যা মনে ধরেছে তাঁর। এছাড়াও এই ব্রাজিলিয়ান তারকা জানালেন যে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য তিনি ব্রাজিলের জাতীয় দলের একটি জার্সি নিয়ে এসেছেন। কাফুর উপহার থেকে বঞ্চিত হননি ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রাক্তন ব্রাজিল অধিনায়ক জানিয়েছেন মহারাজের জন‍্য এনেছেন বুট।

শনিবার এক পাঁচতারা হোটেলে কাফু দোভাষীর মাধ্যমে বলেন,” কলকাতায় এসে খুবই ভালো লাগছে। ভারতের নাম শুনেছি। আগামিকাল ম‍্যাচ হবে। আনন্দ করব।”

সামনেই বিশ্বকাপ। কাফুর মতে চ‍্যাম্পিয়ন হবে তাঁর দেশ ব্রাজিলই। এই নিয়ে কাফু বলেন,” এবার যে সময়ের মধ‍্যে বিশ্বকাপ হচ্ছে তাতে বেশ ভালো। কারণ সব ফুটবলারই খেলার মধ‍্যে আছেন। যদি বলেন কে ফেভারিট? তবে সেটা আমার দেশ। ব্রাজিলই বিশ্বকাপ জিতবে। আপনারা যদি চার বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন তাহলে আমি বলতাম, ব্রাজিল দলটা নেইমারের উপর নির্ভরশীল। এখন আর সে কথা বলতে পারছি না। এবার বিশ্বকাপে ব্রাজিল একেবারে আলাদা দল। কারণ, এই দলে ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, লুকাস পাকুয়েতা, ফ্রেডের মতো ফুটবলার রয়েছে। ওদের ক্ষমতা রয়েছে ব্রাজিলের হয়ে সেরাটা দেওয়ার। তাই এই ব্রাজিল বিশ্বকাপ জয়ের দাবিদার।”

শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন। নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীতে কলকাতা পুলিশের এই উদ্দোগ। এই ম‍্যাচে অংশ নেবেন কাফু। এই ম‍্যাচে খেলতে দেখা যাবে লিয়েন্ডার পেজ এবং মনোজ তিওয়াড়িকেও।

এর আগে ভারতের ফুটবল মক্কায় পা রেখেছেন একাধিক মহাতারকার। পেলে, মারাদোনা, মেসি, অলিভার কান, ডিয়েগো ফোর্লান। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন কাফু।

আরও পড়ুন:চেন্নাইয়ান এফসির কাছে ১-০ গোলে হারল ইস্টবেঙ্গল

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...