Wednesday, June 24, 2026

চেন্নাইয়ান এফসির কাছে ১-০ গোলে হারল ইস্টবেঙ্গল

Date:

Share post:

না হল না। শুক্রবারও হতাশ থাকতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের। ডার্বির ম‍্যাচের হারের পর শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছিল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। কিন্তু সেই ম‍্যাচে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ানের হয়ে একমাত্র গোলটি করেন ভাফা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল এফসি। শুরুতেই একটি সুযোগ মিস করেন দোহাটি। ভিপি সুহেরের পাশ দেওয়া বল গোলে রাখতে পারেননি দোহাটি। এরপর পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান। শুরুতে ইস্টবেঙ্গল আক্রমণ চালালেও পরের দিকে ম্যাচে আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেন্নাইয়ান। দুই দলই কিছু সুযোগ তৈরি করে, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে ম‍্যাচের ২১ মিনিটে ভিপি সুহের প্রায় ফাঁকা গোল মিস করেন। গোলের সামনে গিয়ে দেবজিৎ-কে একা পেয়েও তিন কাঠিতে বল রাখতে পারেননি সুহের। এরপরই সহজ সুযোগ মিস করেন ক্লেটন। পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান। বারবার আক্রমণ প্রতি আক্রমণ চালায় দু’দল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউ। যার ফলে প্রথমার্ধে শেষ হয় গোলশূন‍্য ভাবে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেন্নাইয়ান। একের পর এক আক্রমণ চালায় চেন্নাইয়ান। যার ফলে ম‍্যাচের ৬৯ মিনিটে গোল করে চেন্নাইয়ানকে এগিয়ে দেন ভাফা। তবে গোল করার পরেই দুটো হলুদ কার্ড দেখে তিনি। গোলের পর জার্সি খুলে সেলিব্রেশন করা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। দশ জনের চেন্নাইয়ানকে আক্রমন করতে না করতে দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের সার্থক গুলোই। অনিরুদ্ধ থাপাকে ফাইল করেন তিনি। এরপর বেশ কিছু পরিবর্তন করেন স্টিফেন। তবে কাজের কাজ কিছু হয়নি। শেষমেষ ১-০ গোলেই হারের মুখ দেখে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:বেআইনিভাবে BCCI-এর সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভকে, মামলা কলকাতা হাইকোর্টে : সূত্র

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...