Saturday, April 4, 2026

জন্মদিনে অকপট বিরাট: রোহিত এবং নিজের সম্পর্ক নিয়ে কী বললেন কোহলি?

Date:

Share post:

আজ ৫ নভেম্বর। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মাঝে জন্মদিন পালন করেন কোহলি। জন্মদিনের দিনই আগামীর লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন তিনি। এরপাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর কোথায় কোথায় মিল, সেকথাও জানাতে ভুললেন বিরাট।

শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানে বিরাট বলেন,” অস্ট্রেলিয়ায় এলে আমি কখনও বিদেশে আছি বলে অনুভব করি না। আমি এখানে স্বস্তিবোধ করি। কারণ এখানে যেকোনও মাঠে পারফর্ম করলে, সম্মান পাওয়া যায়। সেটা বারবার এখানে এসে এবং সাফল্য পেয়ে বুঝেছি। মনে করুন কোনও সিরিজ খেলতে এসে ছুটির দিন একটু বাইরে গেলাম। কিংবা রাস্তায় হাঁটছি, স্থানীয় মানুষ খুবই সম্মান দেখায়। সেগুলো খুবই ভালোলাগে।”

এরপরই নিজের এবং লক্ষ‍্য নিয়ে বিরাট বলেন,” আমাদের দলে সবাই পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এমন বড় প্রতিযোগিতায় চাপ কীভাবে বজায় রাখতে হয়, সেটা আমরা সবাই জানি। আসলে চাপ বজায় রেখে বড় ও কঠিন ম্যাচ জিতলে পারলে এমনিতেই আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায়। এবার আমাদের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। তবে আমরা কিন্তু পরবর্তী ম্যাচ খেলার আগে বাড়তি চাপ একদম নিচ্ছি না। বরং একদম রিল্যাক্স আছি।”

রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরাট বলেন,”আমাদের লক্ষ্য এক। আমাদের ভাবনাচিন্তা এক। আমাদের ভিশন এক। ভারতের জয় ছাড়া আর কিছুই ভাবছি না। সেটা নিয়েই আমরা দুজন সবসময় আলোচনা করি। রোহিত কোনও বিষয় নিয়ে জানতে চাইলে আমি সবসময় এগিয়ে এসে সাহায্য করি। আমি অধিনায়ক থাকার সময় রোহিত এভাবেই আমাকে সাহায্য করত। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আসলে সেই ২০০৭ সালের পর আমরা টি-২০ বিশ্বকাপ হাতে তুলিনি। এবার সেই খরা মিটিয়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।”

আরও পড়ুন:দলের সঙ্গে জন্মদিন পালন বিরাট কোহলির, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...