Wednesday, June 24, 2026

দলের সঙ্গে জন্মদিন পালন বিরাট কোহলির, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ভারতীয় দল ফুরফুরে মেজাজে। আজ ৫ নভেম্বর। ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা একনম্বর ব‍্যাটার বিরাট কোহলির জন্মদিন। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রস্তুতির ফাঁকেই ছোট করে পালন করা হল কোহলির জন্মদিন। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। কীভাবে পালিত হল ভারতের প্রাক্তন অধিনায়কের জন্মদিন? সেটা জানাতে ভুললেন না রবিচন্দ্রন অশ্বিন। সাংবাদিক বৈঠকে এসে অশ্বিন বললেন, গোটা দলের সঙ্গে কেক কেটেই কোহলির জন্মদিন পালন করা হয়েছে।

এদিন অশ্বিন বলেন,” আমরা একটা কেক এনেছিলাম। কেকটা ঋষভ পন্থই এনেছিল। অনুশীলনে আসার আগে কেক কেটে ওর জন্মদিন পালন করলাম।”

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে, কোহলিকে বাকি সতীর্থদের সঙ্গে নিয়ে কেক কাটতে। কোহলির বাঁ দিকে ছিলেন মনোবিদ প্যাডি আপটন। তাঁর জন্মদিন আজকে। ডান দিকে যুজবেন্দ্র চ‍্যাহাল, মহম্মদ সিরাজ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব-সহ বাকি সতীর্থরা।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে অন‍্যান‍্য বার স্বামী বিরাট কোহলির জন্মদিনে সঙ্গে থাকলেও, এবার চাকদাহ এক্সপ্রেসের শুটিংয়ের জন‍্য বিরাটের কাছে নেই স্ত্রী অনুষ্কা শর্মা। জন্মদিনে কোহলির পাশে না থাকলেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুষ্কা। বিরাটের একগুচ্ছ ছবি একসঙ্গে করে সকাল সকাল পোস্ট করে অনুষ্কা লিখেছেন, “আজ তোমার জন্মদিন প্রিয়, অবশ্যই তোমার সবচেয়ে ভাল মুহূর্তের ছবি এই পোস্টে রাখলাম। যে কোনও পরিস্থিতিতে তোমায় ভালবাসি। চিরদিন বাসব।”

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আরও পড়ুন:প্রতি ম‍্যাচে গোলের সুযোগ নষ্ট করছে ইস্টবেঙ্গল এফসি, হতাশ স্টিফেন

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...