Thursday, June 18, 2026

শান্তিপুরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃ*ত্যু, আহত একাধিক

Date:

Share post:

জগদ্ধাত্রী পুজার বিসর্জন উপলক্ষে শান্তিপুরের(shantipur) মেলায় ভয়াবহ দুর্ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডারে বিস্ফোরণের(cylinder blast) জেরে মৃত্যু হল একজনের, ঘটনায় দুই শিশুসহ আহত মোট ৭ জন। একজনের পা বাদ পড়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শান্তিপুর সূত্রাগড় এলাকায় প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর মেলা বসে। এখানে কদমতলার মেলায় বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে হঠাৎ ই দোকানের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বেলুন বিক্রেতার। আশেপাশে থাকা সাত জন ওই বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয়। তাদের মধ্যে রয়েছে দুই শিশু। এছাড়াও বিস্ফোরণের জেরে আহতদের মধ্যে একজনের পা উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।

খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে পৌঁছন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। শান্তিপুর থানার পুলিশ এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃত এবং জখম ব্যক্তিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...