Sunday, April 12, 2026

আগামী সপ্তাহেই নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, পাশে দেখা যেতে পারে মুকুলকেও?

Date:

Share post:

উৎসবের মরশুম কার্যত শেষ। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে নদিয়া যাচ্ছেন মমতা। সেখানে তিনি রাজনৈতিক সভাও করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি করবেন ওই জেলার প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, সোমবার,৭ নভেম্বর কলকাতায় শহিদ মিনারে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তারপর দিন ৮ নভেম্বর কৃষ্ণনগর যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পরদিন অর্থাৎ ৯ তারিখ সেখানে রাজনৈতিক জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ১০ তারিখ রানাঘাটের হবিবপুরে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক। তারপর তিনি ফিরবেন কলকাতায়। তৃণমূলের ডাকে ৯ তারিখ রাজনৈতিক জনসভাটি অত‌্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলার দলীয় নেতৃত্ব। ওই মঞ্চ থেকে বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে নিজের বার্তা তুলে ধরবেন তৃণমূল নেত্রী। সেই বার্তার দিকে নজর সকলের।

আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ‌্য নির্বাচন কমিশন। তৈরি হচ্ছে শাসক দলও। নদিয়া জেলার একাধিক জায়গা থেকে রয়েছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে যা তৃণমূলের কাছে যথেষ্ঠ উদ্বেগের বলেই দাবি রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন।

রাজনৈতিক মহল মনে করছে, আরও একটি কারণে তৃণমূল নেত্রীর এবারের নদিয়া সফর গুরুত্ব পেতে চলেছে। তৃণমূলের একাংশের দাবি এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফের দেখা যেতে পারে মুকুল রায়কে। মুকুল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। বেশ কয়েক বছর পর এবার ভাইফোঁটায় মমতার কালীঘাটের বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফোঁটাও নিয়েছিলেন মুকুল রায়। ফলে এক সময়কার সেকেন্ড ইন কম্যান্ডকে পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগাতে পারেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...