Wednesday, March 25, 2026

পায়ের তলায় মাটি নেই, উত্তরবঙ্গে ভোটের আগে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি!

Date:

Share post:

পায়ের তলায় মাটি নেই। নেই জনসংযোগ। পঞ্চায়েত ভোটের আগে অশান্তিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি (BJP)! উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) গলায়। পঞ্চায়েত নির্বাচনে কী হিংসার আশঙ্কা করছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জোর গলায় বললেন, “অশান্তির চেষ্টা হলে ‘কোচবিহার দাওয়াই’ হবে।“ এই মন্তব্যকে ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়। তবে কী বিধানসভা ভোটের শীতলকুচির সেই হিংসার কথা বলতে চাইলেন বিজেপি নেতা? যেখানে ভোটের লাইনে দাঁড়িয়ে আধাসেনার গুলিতে ৫ নিরীহ গ্রামবাসীর প্রাণ গিয়েছিল! সেই জখম এখনও দগদগে হয়ে আছে রাজ্যবাসীর মনে। যা নিয়ে তদন্তও এগোয়নি ঠিক পথে। আর সেই হিংসাকেই ফের উষ্কে দিতে চাইছেন বিজেপি নেতা? মানুষ আতঙ্কিত।

সুকান্ত মজুমদারের এই মন্তব্যের তীব্র নিন্দা করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি এইভাবেই হিংসা ছড়াতে চাইছে। গুজরাটেও হত্যালীলা চালিয়েছিল বিজেপি।

আরও পড়ুন- মা-বোন-ঠাকুরদাকে কুপিয়ে খু*ন করল কিশোর! রেহাই পেলেন না প্রতিবেশীও

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...