Monday, April 6, 2026

Dengue Update : রাজ্যে বাড়ছে ডেঙ্গি, মৃ*তের সংখ্যা বেড়ে ৭৪

Date:

Share post:

ক্রমাগত চওড়া হচ্ছে ডেঙ্গির (Dengue) থাবা। রাজ্যে ফের ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃ*ত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের (Madhyamgram) বাদু এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মৃত মহিলার নাম কাবেরী চক্রবর্তী (Kaberi Chakraborty)। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ভর্তি হন বছর চল্লিশের গৃহবধূ। পরীক্ষা করে ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে। হাসপাতালের তরফে শত চেষ্টা করেও শেষ পর্যন্ত মহিলাকে বাঁচানো সম্ভব হয় নি। চিকিৎসকেরা বলছেন হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যে মৃ*তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪।

রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি (Dengue)। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গেছে। সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অথচ এই অবস্থায় অকারণ রাজনীতি করার চেষ্টা করছে বিরোধী দলগুলি। এবার তাদের এক হাত নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। শনিবার কলকাতা পৌরসভার এক অনুষ্ঠানে বিরোধীদের ডেঙ্গু নিয়ে মন্তব্যের পাল্টা জবাব দিলেন তিনি। মন্ত্রী বলেন বিরোধীরা রাজনীতিক সংকটে ভুগছে। তাই তারা গঠনমূলক সমালোচনা না করে বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...