Thursday, June 11, 2026

ভেন্টিলেশন মুক্ত ঐন্দ্রিলা, “ভালো সাড়া” দিচ্ছেন সব্যসাচীর ডাকে: জানালেন মা শিখা

Date:

Share post:

৬ দিনের লড়াইয়ের পর কিছু অবস্থার উন্নতির অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Oindrila Sharma)। সোমবার ভেন্টিলেশন (Ventilation) থেকে বার করা হয়েছে অভিনেত্রীকে। শ্বাসপ্রশ্বাস আগের থেকে অনেকটাই স্বাভাবিক বলে জানান তাঁর সঙ্গী সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhury)। ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান, সব্যসাচীর ডাকে “ভালো সাড়া” দিচ্ছেন তাঁর মেয়ে।

দীর্ঘ লড়াইয়ের পর ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতিতে খুশি পরিজনরা। তাঁর শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটা স্বাভাবিক বলেই জানান সব্যসাচী। শিখা বলেন, সব্যসাচীর কথায় ভাল সাড়া দিচ্ছে ঐন্দ্রিলা। বন্ধুর উপস্থিতিতে মেয়ের হৃদ্‌পিণ্ডের স্পন্দনের হার এবং শরীরে অক্সিজেনের মাত্রার হেরফের হচ্ছে বলে দাবি ঐন্দ্রিলার মায়ের। তবে এখনও মেয়ের জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন শিখা।

ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতির জন্য ‘স্টিমুলেটিং থেরাপি’ দেওয়া হচ্ছে। কী সেই স্টিমুলেটিং থেরাপি? শিখা বলেন, ‘‘ওর দিদি, বাবা ওর পাশে গিয়ে ওর ছোটবেলার গল্প করছে। ওর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তগুলি নিয়ে কথা বলছে। চিকিৎসকেরা আশা দিচ্ছেন।’’

সোমবার ফেসবুকে সব্য‌সাচী লেখেন, ‘‘হাসপাতালে ৬ দিন পূর্ণ হল আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।’’ ঐন্দ্রিলার লড়াইয়ের ক্ষমতায় আশা চিকিৎসকদেরও।

আরও পড়ুন- কোন্নগরের সরকারি জমি দখল করে CPIM-র পার্টি অফিস! বন্ধ করল পুলিশ

 

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...