Friday, June 19, 2026

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, একসঙ্গে ২ প্রজাতির হানা: একদিনে কলকাতা-বিধাননগরে মৃ*ত ৩

Date:

Share post:

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। গত চব্বিশ ঘণ্টায় কলকাতা ও বিধাননগরে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সল্টলেক আমরিতে ভর্তি ছিলেন কেষ্টপুরের বাসিন্দা সোমনাথ দে। তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এনআরএসের এক সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। রুবি হাসপাতালে মৃত্যু আবু সৈয়দ মহলাদার নামে এক ডেঙ্গি আক্রান্তর মৃত্যু হয়েছে। তাঁর বয়স বছর চল্লিশ।

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরপর মৃত্যু খবর মেলায় উদ্বিগ্ন প্রশাসন। এই উদ্বেগ বাড়িয়ে নাইসেড (NICED) জানিয়েছে, রাজ্যে একসঙ্গে ডেঙ্গির দুই প্রজাতি হানা দিচ্ছে-DENG 2 ও DENG 3 সেরোটাইপ। নাইসেড সূত্রে খবর, অক্টোবরের নমুনায় ৬০ শতাংশ রক্তে DENG 3 সেরোটাইপ মিলেছে। ৪০ শতাংশ নমুনা পরীক্ষায় ধরা পড়েছে DENG 2। এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা (Corona) হয়েছে কি না তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...