Friday, June 19, 2026

‘গুরু নানক ভবনে’র জমি প্রস্তুত, সঠিকভাবে আবেদন করুন: পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গুরু নানক ভবনের জন্য যে জমি চাওয়া হয়েছিল, সেটা প্রস্তুত। তবে, তার জন্য সঠিকভাবে আবেদন করতে হবে। সোমবার, বিকেলে গুরু নানকের (Guru Nanak) জন্মজয়ন্তী উপলক্ষ্যে শহিদ মিনারের (Shahid Minnar) অনুষ্ঠানে যোগ দিয়ে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ওই জমিটির বাজার মূল্য ৬ কোটি টাকা। সেটা দেওয়া বিষয়ে নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই জমিতে জনসেবামূলক কাজ, লঙ্গরখানা ইত্যাদি হবে বলে উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন পত্র প্রথমে বোর্ডে ও পরে মন্ত্রিসভায় (Cabinet) পাশ করাতে হবে। সেইভাবে আবেদন করলেই জমি এক টাকার বিনিময়ে দেওয়া যাবে। তবে, জমি প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে শিখ ধর্মগুরুদের আত্মত্যাগের কথা স্মরণ করেনম মমতা। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সবার আগে পাঞ্জাব ও বাংলা রয়েছে। গুরু নানক জন্মজয়ন্তী উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নদিয়া সফর থাকায় এদিনই অনুষ্ঠানে যোগ দেন তিনি। হালুয়া খাওয়ার আবদারও করেন মমতা। বলেন, “আমাকে হালুয়া পাঠিয়ে দেবেন।“

প্রথমে অনুষ্ঠানস্থলে পৌঁছে গুরুনানকের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্যরা।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...