Friday, April 3, 2026

Dengue: ঢাকায় ডেঙ্গিতে আরও ৭ জনের মৃ*ত্যু, আক্রান্ত ৮৭৫

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলছে। বাড়ছে মৃ*তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৮৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৭ জন। এর আগে গত ২ নভেম্বর বাংলাদেশে একদিনে সর্বোচ্চ এক হাজার ৯৪ জন ডেঙ্গি আক্রান্তকে শনাক্ত করা হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জন।

সোমবার স্বাস্থ্য দফতরের ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন ও বাইরের বাসিন্দা ৩৭৮ জন। নতুন ৮৭৫ জন সহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জন।

অন্যদিকে, স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৯৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সাতজনের মৃ*ত্যুর খবর পাওয়া গিয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গিতে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃ*ত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গির সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃ*ত্যু হয়েছিল।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...