Monday, April 6, 2026

SKY-এর পারফরম্যান্সে খুশি দ্রাবিড়

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো মারকাটারি ইনিংসে ভর করে রেকর্ডবুকে নিজের নাম তোলেন ‘মিস্টার ৩৬০’। আর সূর্যকুমারের এই ইনিংস দেখে উচ্ছসিত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

SKY-এর ব‍্যাটিং দেখে দ্রাবিড় বলেন,” সূর্য দুরন্ত। ওর খেলা দেখার মধ্যে আনন্দ আছে। এই রকম ছন্দে থাকলে তো আরও ভাল লাগে। ওর শট দেখে মনে হয় যে, সূর্যের মনে কোনও দ্বিধা নেই। সূর্য প্রচণ্ড পরিশ্রম করে। নেটে যে পরিমাণ সময় কাটায় এবং ফিটনেসের উপর নজর দেয় তা প্রশংসনীয়। দু’বছর আগের সূর্য অন্য রকম ছিল। এখন শরীরের দিকে অনেক বেশি নজর দেয় ও। ফিটনেসের পিছনে সময় দেয়। এই পরিশ্রমের ফলটাই মাঠে পাচ্ছে ও। আশা করি ও এটা আরও অনেক দিন করতে পারবে।”

আইসিসি-র ক্রমতালিকায় টি-২০ ক্রিকেটে এক নম্বর সূর্যকুমার যাদব। এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ২২৫ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ১৯৩.৯৬। এই নিয়ে দ্রাবিড় বলেন,”এই কারণেই তো এখন সূর্য বিশ্বের এক নম্বর। এমন স্ট্রাইক রেটে ধারাবাহিক ভাবে রান করে যাওয়া সহজ নয়। যেভাবে ও খেলছে সেটা দুর্দান্ত। আমার মনে হয় ওর ভাবনা খুব পরিষ্কার। কী করবে ও সেটা খুব ভাল ভাবে জানে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...