Saturday, June 13, 2026

হাইকোর্টে বড় ধাক্কা শুভেন্দুর, আদালত অবমাননার মামলা খারিজ

Date:

Share post:

বড় ধাক্কা খেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আদালত অবমাননার মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন।

আরও পড়ুন:বিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্রে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু: সুতাহাটায় তীব্র আক্রমণ কুণালের

গত ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে শহিদ স্মরণ সভার আয়োজন করে বিজেপি। সেখানে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু নেতাইয়ে তাঁকে ঢুকতে বাঁধা দেয় পুলিশ বলে অভিযোগ। এই মর্মে কলকাতা হাই কোর্টে ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধের আদালতে অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলাতেই এই নির্দেশ দেন বিচারপতি।

২০১১ সালে নেতাইয়ের গণহত্যা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। তারপর থেকে প্রতি বছর ৭ জানুয়ারি শহিদবেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী । চলতি বছরেও একই পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শুভেন্দুর অভিযোগ, সেই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। শুভেন্দুর দাবি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছিলেন বাংলার যেকোনও প্রান্তে যেতে পারেন তিনি। তা সত্ত্বেও তাঁকে নেতাইতে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু।

হাই কোর্ট রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করে।কেন নেতাইতে ঢুকতে বাধা হল, এ সংক্রান্ত তথ্যের খোঁজে রাজ্য পুলিশের ডিজিকে আদালতে তলবও করা হয়। সেই তলবে সাড়া দিয়ে হাজিরাও দেন মনোজ মালব্য। এবার ওই মামলাই খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...