Sunday, June 14, 2026

রোহিত শর্মার সঙ্গে দেখা করার জন‍্য খেসারত দিতে হল এক কিশোরকে

Date:

Share post:

মাঠে ঢুকে রোহিত শর্মার সঙ্গে দেখা করার খেসারত দিতে হল এক কিশোরকে। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম‍্যাচ চলাকালীন ঘটল এমন ঘটনা। ম‍্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সেই বাচ্চা সমর্থককে। যদিও সেই সমর্থকের নাম, কিংবা সে কোথাকার বাসিন্দা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের ইনিংসের ১৭তম ওভারে। যখন ওই কিশোর মাঠে প্রবেশ করে, তখন নিরাপত্তা কর্মীরা তাকে ধরার চেষ্টা করেন, কিন্তু ছেলেটি নিরাপত্তাকর্মীদের এড়িয়ে মাঠের মধ্যে সটান ঢুকে পড়ে। এবং রোহিত শর্মার দিকে এগিয়ে যায়। তখন একজন নিরাপত্তারক্ষী প্রায় শূন্যে শরীর ভাসিয়ে সেই ভক্তকে পাকড়াও করে ফেলে। নিরাপত্তা কর্মীরা যখন বাচ্চা ছেলেটিকে ধরেন, তখন সঙ্গে সঙ্গে রোহিত তাঁদের কাছে ছুটে যান এবং একটুও রাগ না করে, বাচ্চা ছেলেটিকে ভালো ভাবে বের করে নিয়ে যেতে বলেন নিরাপত্তকর্মীদের। মাঠের বাইরে যাওয়ার সময় সেই ছেলেটির চোখে জলও দেখা গিয়েছিল।

এই ঘটনার পরে মেলবোর্ন স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, “ওই কিশোরকে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কারণ, এভাবে স্টেডিয়ামের শৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না। ভবিষ্যতে একই ঘটনা কেউ ঘটানোর চেষ্টা করলে আরও কড়া শাস্তি দেওয়া হবে।”

আরও পড়ুন:SKY-এর পারফরম্যান্সে খুশি দ্রাবিড়

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...