Sunday, June 14, 2026

নিয়োগ দুর্নীতি মামলায় এবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব করল ইডি। আগামী ১০ নভেম্বর সিজিও কমপ্লেক্সে তাঁদের ডাকা হয়েছে।জানা গিয়েছে, মহিষবাথানের অফিসে টাকাপয়সা লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজে ওই দু’জনকে তলব করা হয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার অভিযোগ করেছে, বিএড, ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য ছাত্রপিছু ৫ হাজার টাকা নিতেন মানিক ভট্টাচার্য। ‘কাটমানি’ বাবদ তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যের দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকেছিল প্রায় আড়াই কোটি টাকা। টাকা দিয়েছিলেন ৪৯ হাজার ৪০০ জন। সে কথা কার্যত স্বীকার করে নেন তাপস মণ্ডল। এবার ওই লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজেই তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব করা হল। তাঁরা হাজিরা দেবেন কিনা, সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

অক্টোবরে ইডি’র একাধিক টিম কলকাতার যে আটটি জায়গায় অভিযান চালায় তার মধ্যে বারাসতের দেবীপুরে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়ি ও প্রশিক্ষণ কেন্দ্র ছিল অন্যতম। নিউটাউনের মহিষবাথান ও কলেজ স্কোয়ারে তাঁর দু’টি অফিসে শিক্ষক প্রশিক্ষণের ক্লাস নেওয়া হত বলে খবর। তল্লাশির পর দফায় দফায় তাপস মণ্ডলকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাজিরাও দেন তিনি। ইডি বারবার অভিযোগ করেছে, বিএড, ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য ছাত্রপিছু ৫ হাজার টাকা নিতেন মানিক। সেকথা কার্যত স্বীকার করে নেন তাপস মণ্ডল। এবার ওই লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজেই তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব করা হয়েছে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...