Sunday, June 14, 2026

পাকিস্তানের পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলা, মৃ*ত সাত পুলিশকর্মী

Date:

Share post:

পুলিশ ক্যাম্পে(Police Camp) ডাকাতদের আক্রমণে মৃত্যু হল ৭ পুলিশ কর্মীর। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) সিন্ধ প্রদেশে ঘোটকি জেলার কাটচা এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন ডিএসপি(DSP) পদমর্যাদার এক আধিকারিক সহ আরও ৬ জন। ঘটনায় আরো ২০ জন পুলিশ কর্মীর নিখোঁজ বলে জানা গিয়েছে। পুলিশ ক্যাম্পে এভাবে ডাকাতদের হামলায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ডাকাতদের(Robber) খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে কিছুদিন আগে তিনজনকে অপহরণ করেছিল একটি ডাকাত দল। তাদের খুঁজে বের করতে ডিএসপি আব্দুল মালিক ভুট্টোর নেতৃত্বে একটি দল গঠন করে শুরু হয় তদন্ত। ডাকাতদের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ির কাছে অস্থায়ী ক্যাম্প তৈরি করে পুলিশ। সেখানে মাঝরাতে ঘুমের মধ্যে হামলা চালায় ডাকাতরা। জানা গিয়েছে, প্রায় ১৫০ জন ডাকাত অত্যাধুনিক অস্ত্রসহ হামলা চালিয়েছিল এই ক্যাম্পে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাদের সঙ্গে ছিল রকেট লঞ্চার। ক্যাপ লক্ষ্য করে অন্তত ২৫ টি রকেট ছোড়া হয়, সঙ্গে চলে গুলি বৃষ্টি। এই হামলায় ঘটনারস্থলেই মৃত্যু হয় ৭ জনের, ২০ জনকে অপহরণ করা হয়। মৃতদেহগুলিও সঙ্গ করে নিয়ে যায় ডাকাতরা। পরে অবশ্য এক প্রভাবশালী মধ্যস্থতায় দেহ ফিরিয়ে দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে সাম্প্রতিক সময় পুলিশের সঙ্গে ডাকাতদের সংঘর্ষে এক ডাকাতের মৃত্যু হয়। তারই প্রতিশোধ নিতে পুলিশের উপর পাল্টা হামলা চালায় ডাকাতবাহিনী। আপাতত পাকিস্তানের বিশাল পুলিশ বাহিনী ডাকাতদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন। চলছে দোষীদের সনাক্তকরণের কাজ।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...