Wednesday, June 24, 2026

নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির প্রথমিক পর্যবেক্ষণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গঠন করা সিটের কয়েক জন সদস্য ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করতে হবে। সোমবার দুপুর আড়াইটায় এই বিষয় নিয়ে শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন:প্রশ্ন ভুল মামলায় আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই আধিকারিকদের নিয়ে ‘সিট’ গঠন করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মতো তদন্ত শেষ না হলে ওই আধিকারিকদের বদলি করা যাবে না। দেওয়া যাবে না অন্য কোনও তদন্তের দায়িত্ব। কিন্তু নিজের বাছাই করা আধিকারিকদের ওপর এখন অনাস্থা প্রকাশ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই।

সিবিআই সিটের এই দলে কাজ করছিলেন, এসপি ধরমবীর সিংহ, ডিএসপি সত্যেন্দ্র সিংহ, ডিএসপি কেসি ঋষিনামূল, ইন্সপেক্টর সোমনাথ বিশ্বাস, ইন্সপেক্টর মলয় দাস এবং ইন্সপেক্টর ইমরান আশিক। এঁদের মধ্যেই কয়েক জন তদন্তের কাজ ঠিক করে করছেন না বলে আদালতের পর্যবেক্ষণ।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...