Friday, April 3, 2026

আইসিসির বিরাট সম্মান কোহলিকে, গর্বিত বিরাট

Date:

Share post:

বিরাট সম্মানে কোহলি। আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। সেই পুরস্কারই পেলেন তিনি। আইসিসি হল অফ ফেমের অন্তর্গত ক্রিকেটার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং সমর্থকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।

আইসিসির এই পুরস্কার পেয়ে কোহলি বলেন, “অক্টোবর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত আমি। গোটা বিশ্বজুড়ে সমর্থকরা যে ভালবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার পুরস্কার দলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার ভাল খেলার পিছনে ওদের অনেক অবদান রয়েছে।”

কোহলির সঙ্গে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকান্দর রাজা। তাঁদের পিছনে ফেলে সেরার শিরোপা পেয়েছেন বিরাট।

চলতি টি-২০ বিশ্বকাপে পাঁচ ম‍্যাচের মধ‍্যে চারটি ম্যাচে ২২০ রান করেছেন কোহলি। গড় ১১০.০০। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখান কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে একাই দলকে জিতিয়েছিলেন তিনি। ৫৩ বলে ৮২ রান অপরাজিত ছিলেন কোহলি। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন তিনি। ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পাননি কোহলি। ১১ বলে ১২ রান করে তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি প্রতিযোগিতার তৃতীয় অর্ধশতরান আসে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৬ রান করেন কোহলি।

আরও পড়ুন:রোহিত শর্মার সঙ্গে দেখা করার জন‍্য খেসারত দিতে হল এক কিশোরকে

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...