Friday, March 27, 2026

শীতলকুচিতে তৃণমূল কার্যালয়ে হামলা, আহত ২ তৃণমূল কর্মী

Date:

Share post:

বিজেপির নেতাদের উস্কানিমূলক মন্তব্যের পরেই শীতলকুচিতে তৃণমূলের উপর হামলা। শীতলকুচির হরিণকুচি এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) দুই সমর্থক।

সোমবার রাতে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের হরিণকুচি বাজার এলাকার ঘটনা। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের চেয়ার, টেবিল, আসবাবপত্র ভাঙচুর করে একদল দুষ্কৃতীরা। হামলায় জিয়ারুল মিঞা নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তাঁকে চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত থেকেই ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ। তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন- “পঞ্চায়েত ভোটের আগে বিজেপি চক্রান্ত করে সারা জেলা জুড়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। গতকাল রাতে বিজেপির দুষ্কৃতীরা হঠাৎই আমাদের হরিণকুচি বাজার সংলগ্ন কার্যালয়ে ভাঙচুর চালায় ঘটনায় আমাদের ২ জন কর্মী আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসকে আঘাত করার চেষ্টা করছে ওরা ভাবছে এই ভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। তা সকলেই বুঝে গেছে। সাধারণ মানুষ এর জবাব দেবে।”

আরও পড়ুন- শুভেন্দু নয়, সুকান্তই বঙ্গ বিজেপির নেতা! ঘোষণা কেন্দ্রীয় নেতার

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...