Sunday, May 17, 2026

রাতের অন্ধকার ভেদ করে পাহাড়ে ছুটবে টয়ট্রেন

Date:

Share post:

পাহাড়ি পথে কুউউঝিকঝি… নৈসর্গিক শোভায় অন্য মাত্রা। তবে, উত্তরবঙ্গে (North Bengal) তার দেখা পাওয়া যেত শুধু দিনে। এবার রাতের অন্ধকারের বুক চিরেও ছুটবে টয়ট্রেন। দার্জিলিংয়ের (Darjeeling) ঘুম স্টেশন থেকে বাতাসিয়ালুপর পর্যন্ত। ফিরবে একই পথে।

১২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর অবধি- ঘুম উইন্টার ফেস্টিভালের জন্য। এবারই প্রথম পর্যটকেরা রাতে টয় ট্রেনে চড়ার সুযোগ পাবেন। জোরকদম চলছে প্রস্তুতি। সূত্রের খবর, উৎসবের এই চার সপ্তাহের উইকএন্ডে নাইট জয়রাইড (Joy Ride) হবে। একে ঘিরে আরও আকর্ষণ বাড়ছে শৈলশহরের। উৎসবে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচের প্রতিযোগিতা, ট্যালেন্ট হান্ট জাতীয় কিছু কর্মসূচিও রাখা হয়েছে। থাকবে স্থানীয় খাবারের স্টলও।

নাইট জয়রাইডে ১০ কিলোমিটার পথে দু’বার আসা-যাওয়া হবে। এর সংখ্যা বাড়বে কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। ঘুম স্টেশনে অনুষ্ঠান বা প্রদর্শনীর পরে রাতের পাহাড়ের ঘন কুয়াশায় মোড়া পথে আলো জ্বেলে চলবে টয় ট্রেন। পৌঁছবে শৈলশহর দার্জিলিঙে। এ বার এই শীতের উৎসব দ্বিতীয় বছর পড়ল। তবে রাতের টয় ট্রেন এই প্রথম। সাধারণত সকাল থেকে সন্ধে অবধি পাহাড়ে ঢালে বা তরাইয়ের জঙ্গল ঘেঁষা রাস্তায় ধার বরাবর টয় ট্রেনের দেখা মেলে। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ট্রেনটিও বিকেলের পরে পাহাড়ে পৌঁছে যায়। রাতের দিকে টয় ট্রেন চালানো হয়নি। এ বার শীতের রাতে পাহাড়ি উৎসবের আকর্ষণ বাড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- শুভেন্দু নয়, সুকান্তই বঙ্গ বিজেপির নেতা! ঘোষণা কেন্দ্রীয় নেতার

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...