Sunday, April 5, 2026

Aindrila Sharma: শরীরে নতুন করে সংক্রমণ, সি প্যাপ ভেন্টিলেশনে ঐন্দ্রিলা শর্মা

Date:

Share post:

এখনও বিপন্মুক্ত নন ঐন্দ্রিলা। নতুন সংক্রমণের হদিশ মিলেছে নায়িকার শরীরে। হাসপাতাল সূত্রে খবর, ৭দিন কেটে গেলেও এখনও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। ‘সি প্যাপ’ সাপোর্টে রয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, ঐন্দ্রিলা শর্মাকে সি প্যাপ ভেন্টিলেশনে (Cpap ventilation) রাখা হয়েছে। তবে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা কমানো হয়েছে। কারণ অভিনেত্রীর রক্তচাপ, শ্বাসপ্রশ্বাস, রক্তে অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক। কিন্তু স্নায়ুর ক্ষেত্রে কোনও হেরফের হয়নি! তা এখনও আগের অবস্থাতেই রয়েছে। তবে অভিনেত্রীর রক্তে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। যার ফলে তাঁর বিপদ এখনও পুরোপুরি কাটেনি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
সোমবার সন্ধেবেলা সামান্য স্বস্তির খবর শুনিয়েছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী। ফেসবুকে লেখেন, ‘হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে।’ তারপরেই মঙ্গলবার আবার মিলল খারাপ খবর। অভনেত্রীর সুস্থতার কামনা করছেন ভক্ত থেকে সকলেই।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াই চালিয়েছেন ঐন্দ্রিলা। জয়ীও হয়েছিলেন। ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন অভিনেত্রী। শুরু করেছিলেন কাজ। সুস্থ হওয়ার পরেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এরপর জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে সব্যসাচীও ছিলেন।

আরও পড়ুন- পঞ্চায়েতে তৃণমূলে আদি -নব্য ঐক্যবদ্ধ লড়াই, তমলুকে বিজেপিকে তোপ দেগে মন্তব্য কুণালের

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...