Monday, April 6, 2026

DA নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনবে হাই কোর্ট

Date:

Share post:

DA নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনবে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার, দুপুর ২টোয় বিচারপতি হরিশ টন্ডন (Harish Tendan) এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের (Rabindranath Samanta) ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। মামলাকারী সব কর্মী সংগঠনগুলির আবেদন একসঙ্গ শুনানি হবে। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।

ডিএ নিয়ে ২০ মে হাই কোর্টের -র রায় রাজ্য কার্যকর না করায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে তিনটি সরকারি কর্মী সংগঠন- সরকারি কর্মচারী পরিষদ, রাজ্য সরকারি কর্মচারী সংগঠন (কনফেডারেশন) এবং ইউনিটি ফোরাম। ২০ অগাস্ট সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেয়নি রাজ্য। মামলাটি শুনানিতে গত সপ্তাহে নবান্ন জানায়, রাজ্যের কোষাগারের যা অবস্থা তাতে আদালতের এই রায় মেনে কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব নয়। আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় নবান্নের পক্ষ থেকে। তা খারিজ করে দেয় হাই কোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য। তবে, কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ‘‘রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য যেতেই পারে। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা আদালতের রায় কার্যকর করেনি। ফলে আদালত অবমাননার মামলা করা হয়েছে। এবার হাই কোর্টে অবমাননার মামলাটি শুনানি।’’ বিচারপতি টন্ডনের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত অবমাননার মামলাটি চলবে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...