Friday, April 3, 2026

দিলীপের তির বুমেরাং, ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

সম্প্রতি নন্দীগ্রাম সহ গোটা পূর্ব মেদিনীপুরেই বিজেপিতে ধস নেমেছে। দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি কর্মীরা। এই যোগদান নিয়ে তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, এর পিছনে টাকার খেলা চলছে। এদিন তার জবাবে কুণাল বলেন, একুশের নির্বাচনের আগে আপনারা যে প্রতিদিন যোগদান মেলা করতেন তাহলে তার পিছনে কোন খেলা ছিল?

মঙ্গলবার, বিকেলে ফের বিজেপির সর্বভারতীর সহ-সভাপতি দিলীপ ঘোষকে ধুয়ে দেন তৃণমূল মুখপাত্র। বলেন, গাড়ি চাপা দিয়ে মানুষ মারাটা বিজেপির কালচার। এটাই ওদের সংস্কৃতি। বিজেপি নেতারা এখন এসবই বলছেন। আর আমরা শান্তি, সংহতি আর উন্নয়নের কথা বলছি। এদিন পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই দিলীপকে আক্রমণ করেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল (Kunal Ghosh)। কেশিয়ারির এক সভায় দিলীপ ঘোষ বলেন, বিজেপি নেতাদের গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে যাবে। মায়ের কোল খালি হয়ে যাবে। যাঁরা গাড়ি আটকাতে আসবেন, তাঁরা যেন জীবনবীমা করিয়ে আসেন। দিলীপ ঘোষের এই কথার কড়া জবাব দেন কুণাল। তিনি বলেন, বিজেপি নেতারা এখন কু-কথার প্রতিযোগিতায় নেমেছেন। কে কত খারাপ ভাষা ব্যবহার করতে পারেন তার লড়াই চলছে। এদিন দিলীপ ঘোষের কুৎসিত হুমকির জবাব দিতে গিয়ে কুণাল বলেন, বিজেপিতে এখন কুকথার প্রতিযোগিতা চলছে। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, কে কত খারাপ ভাষা বলতে পারে তার লড়াই করছে। এটা কোনও রাজনৈতিক নেতার মুখের ভাষা হতে পারে না। তবে বিজেপি নেতারা এখন এ ভাষাতেই কথা বলছেন। আর আমরা শান্তি, সংহতি আর উন্নয়নের কথা বলছি। এবার মানুষই বিচার করবেন।

আরও পড়ুন- জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত অভিষেক, সকলকে জানালেন ধন্যবাদ

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...