Sunday, June 28, 2026

দিল্লির দূষণের সামান্য উন্নতি হলেও এখনও ধোঁয়ায় ঢাকা রাজধানীর আকাশ

Date:

Share post:

এখনও রাজধানীর বায়ু দূষণের মাত্রা তেমন কিছু পরিবর্তন হয়নি। যদিও দূষণের সূচকে মঙ্গলবার দিল্লির বাতাস ‘ভয়াবহ’ থেকে ‘মন্দ’ অ্যাখ্যা পেয়েছে। অবিলম্বে এই দূষণ কমার সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না পরিবেশ বিজ্ঞানীরা।এই বায়ু দূষণ সংক্রান্ত অসুস্থতায় ভুগছে দিল্লির ৮০ শতাংশ পরিবার।

আরও পড়ুন:‘২৪ ঘন্টা সময় দিলাম’, বায়ুদূষণ মামলায় কেন্দ্র ও দিল্লি সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

এদিন একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী , দিল্লির দূষণ সূচকের মাত্রা ৩২১। ভোর ৬টা নাগাদ এই মাত্রা পরিমাপ করা হয়েছে। দিল্লির পাশাপাশি নয়ডার পরিস্থিতিও শোচনীয়। সেখানে দূষণ সূচকের মাত্রা ৩৫৪। গুরুগ্রামের মাত্রা ৩২৬। ।দূষণ কমাতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে কেজরিওয়াল সরকার।

দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছয়। দূষণের কারণে দিল্লির বাতাসে ধোঁয়ার আস্তরণ তৈরি হয়েছে। রাজধানীর বাসিন্দারা কেউ শ্বাসকষ্টে ভুগছেন। কেউ আবার চোখ জ্বালা, মাথা যন্ত্রণার মতো শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। পরিবেশ বিজ্ঞানীদের মতে, দিল্লির বাতাস ক্রমশ হয়ে উঠছে প্রাণঘাতী।দূষণ পরিস্থিতির মাঝে দিল্লিতে স্কুল বন্ধ করে দিতে হয়েছিল।গত বৃহস্পতিবার থেকে ডিজেল চালিত গাড়ির উপরেও কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সম্প্রতি দূষণ আগের চেয়ে কিছুটা কমায় গাড়ির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এমনকি ট্রাক ঢোকার নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...