Saturday, March 14, 2026

ভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ গায়ক নোবেলের

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) গায়ক মইনুল এহসান নোবেলের (Mainul Ahsan Noble)সঙ্গে বিতর্ক যেন লেগেই আছে। রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার ফের ভাইরাল নোবেল (Noble)। সোশ্যাল মিডিয়ায় (Social Media)কুরুচিকর ভাষায় ভারতীয়দের আক্রমণ করেছেন তিনি। এরপরই তৈরি হয় বিতর্ক। চলতি ক্রিকেট বিশ্বকাপে (T20 Mens World Cup) ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের পরই বিতর্কিত মন্তব্য করেন নোবেল।

অস্ট্রেলিয়ার চলছে ‘টি ২০ মেনস ওয়ার্ল্ড কাপ ২০২২’। লিগ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এটা মেনে নিতে পারেন নি গায়ক মইনুল এহসান নোবেল (Mainul Ahsan Noble)। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের কুরুচিকর ভাষায় তীব্র আক্রমণ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (ICC)ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল লিখে অত্যন্ত বিশ্রী ভাষা প্রয়োগ করেন তিনি। এতেই বিতর্ক তীব্র হয়। উল্লেখ্য, জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো থেকে মূলত নোবেলের উত্থান। সোশ্যাল মিডিয়ায় অনেকে সেই কথা উল্লেখ করে বাংলাদেশি গায়কের মন্তব্যের প্রেক্ষিতে কমেন্ট করেন। এর জেরেই সমাজমাধ্যমে আবার বিতর্কিত কথা লেখেন নোবেল। তিনি লেখেন ” ভাই দেখ! আমি কোনও ভারত-টারতের পা চাটি নাই। বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে। টানা ১১ মাস।” আর তাঁর এই কুরুচিকর পোস্ট ঘিরেই রীতিমত শোরগোল পড়ে যায়। বিতর্কিত বাংলাদেশি গায়কের স্পর্ধা নিয়ে সরব হন নেটিজেনরা। চাপের মুখে কয়েকঘণ্টার মধ্যেই পোস্টটি নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হন নোবেল।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...