Friday, June 26, 2026

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ ক্যামাক স্ট্রিট ফাঁকা করতে সহনশীলতা দেখাল কলকাতা পুলিশ

Date:

Share post:

আজ বুধবার বেলা গড়াতেই চাকরিপ্রার্থীদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শহর৷ প্রথমে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। এরপর সেই বিক্ষোভ ছড়ায় এক্সাইড মোড়ে। টেট চাকরি প্রার্থীরা পুলিশ আধিকারিকদের অনুরোধ এমনকী কোনও পরামর্শই শুনতে রাজি ছিল না। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ তার পর সেই বিক্ষোভ গড়ায় ক্যামাক স্ট্রিটে৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনের রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা৷ অনেক বহিরাগতদের দেখা যায় বিক্ষোভকারীদের উস্কানি দিতে। সেখানেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি৷ পুলিশ পরিস্থিতি সামলাতে কার্যত নাজেহাল হয়ে পড়ে৷ পুলিশ বার বার বিক্ষোভকারীদের অনুরোধ করে ব্যস্ততম রাস্তায় বিক্ষোভ না দেখানোর জন্য।

বহু চাকরিপ্রার্থীকে ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান পুলিশ আধিকারিকরা।

চাকরিপ্রার্থীদের বক্তব্য, কোথাও অভিযোগ জানানোর জায়গা তাঁরা পাননি৷ এমনকী অনেকে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এক্সাইডে বিক্ষোভ সরাতে গেলে বেশ কয়েকজন বিক্ষোভকারী গাড়ির নিচে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

ক্যামাক স্ট্রিটের জমায়েত সরানোর সময় পুলিশের সঙ্গে বচসা বেধে যায়৷ আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷
পুলিশের সাফ কথা, আগে থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি৷ আচমকাই কলকাতার ব্যস্ত ওই এলাকায় চাকরিপ্রার্থীরা জমা হতে শুরু করেন৷ অনেকে মেট্রো করে এসে রবীন্দ্রসদন স্টেশনে নেমে জমায়েতে যোগ দেন।
পরিস্থিতি সামাল দিতে চাকরিপ্রার্থীদের বেসরকারি বাস এবং প্রিজন ভ্যানে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। চাকরিপ্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ অনেকেকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়৷
শেষ পর্যন্ত কলকাতা পুলিশের আধিকারিক ও কর্মীরা সহনশীলতা ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন। বিক্ষোভকারীদের বেসরকারি বাস এবং প্রিজন ভ্যানে সরিয়ে নিয়ে গিয়ে এক্সাইড মোড় ও ক্যামাক স্ট্রিটের মতো ব্যস্ত এলাকা যানজট মুক্ত করা হয়।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...