Friday, June 26, 2026

বেআইনি আর্থিক লেনদেন মামলায় জামিন পেলেন উদ্ধবসেনার সাংসদ সঞ্জয় রাউত

Date:

Share post:

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় স্বস্তি পেলেন উদ্ধবসেনার নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। মুম্বইয়ের একটি বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় গত অগস্ট মাসে ED রাউতকে গ্রেফতার করেছিল।

মুম্বইয়ের শহরতলির পাত্রা চওল এলাকার উন্নতি প্রকল্প থেকেই বেআইনিভাবে টাকা হাতানোর অভিযোগ ওঠে শিবসেনার মুখপাত্রের বিরুদ্ধে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর ২(১)(ইউ) সহ ৩ ধারায় অধীনে অপরাধ করার জন্য সঞ্জয় রাউতকে অভিযুক্ত করে কেন্দ্রীয় সংস্থা। সঞ্জয়ের আগে আর চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED।
গ্রেফতার করার আগে রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার ডেকে পাঠায় ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সঙ্গে রাউত সহযোগিতা করছেন না বলে অভিযোগ ওঠে।
রাউত এবং রাউতের দল অবশ্য বারবারই অভিযোগ করেছে, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ এনে তাঁকে হেনস্থা করা হচ্ছে। রাউতকে যখন গ্রেফতার করা হয়, তখন শিবসেনার প্রকৃত স্বত্বাধিকার নিয়ে লড়াই চলছে উদ্ধব এবং একনাথ শিন্ডের মধ্যে। সে সময় শিবসেনার মুখপাত্র হিসাবে বিজেপি এবং একনাথের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল সঞ্জয়কে।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...