Wednesday, June 3, 2026

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের বুধবার শপথগ্রহণ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথগ্রহণ করতে চলেছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন তিনি। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

আরও পড়ুন:ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়

প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পর গত ২৭ অগস্ট দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি ললিত। প্রথা অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করে যান। সেই প্রথা মেনে গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে বৈঠক করে কেন্দ্রের হাতে চিঠি তুলে দেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।

প্রসঙ্গত, বিচারপতি চন্দ্রচূড় ১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। এরপর ২০১৩ সালে ইলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।আজ তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন তিনি।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...