Sunday, April 5, 2026

২৪ ঘণ্টায় ৩ বার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল নেপাল, এখনও পর্যন্ত মৃ*ত ৬

Date:

Share post:

২৪ ঘণ্টায় ৩ বার। মঙ্গলবার সকাল থেকেই পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালের পর রাতেও কেঁপে ওঠে নেপাল। এরপর ফের মধ্যরাতে আবারও ভূমিকম্পে দুলে ওঠে নেপাল। ভূমিকম্পের তীব্রতায় মধ্যরাতেই ঘর ছাড়েন অনেকে। ভূমিকম্পে এখনও অবধি ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, রিখটার স্কেলে কম্পন মাত্রা ৬.৩

ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, নেপালের পশ্চিমভাগেই ভূমিকম্পগুলি অনুভূত হয়েছে। গতকাল মোট তিনবার কম্পন অনুভূত হয়। এরমধ্যে দুটি ভূমিকম্প ও একটি আফটার শক ছিল। রাত ৯ টা ৭ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। এরপরে ফের ৯টা ৫৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে সবথেকে বেশি শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্পটিই। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্প হয় রাত ২টো ১২ মিনিট নাগাদ।

ভূমিকম্পের জেরে নেপালের দোতি জেলায় তিনজনের মৃত্যুর খবর মিলেছে। একটি বাড়ি ভেঙে পড়েই ছ’জনের মৃত্যু হয়।আহত অনেকে।যদিও নেপাল সরকারের তরফে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা নিয়ে কোনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবরেও ভূমিকম্প হয়েছিল নেপালে। সেই সময় ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু। রাত প্রায় তিনটে নাগাদ ভূমিকম্প হয়েছিল। কাঠমাণ্ডু থেকে ৫৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তার আগে ৩১ জুলাইও ভূমিকম্প হয় নেপালে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...