Saturday, March 14, 2026

কত সম্পত্তি দক্ষিণেশ্বরের মন্দিরের? হিসেব না মেলার অভিযোগে মামলা

Date:

Share post:

কত সম্পত্তি শতাব্দী প্রাচীন দক্ষিণেশ্বরের মন্দিরের (Dakshineswar Temple)? সম্প্রতি দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট তাদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করার পর এই বিষয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সেই নিয়ে মামলার শুনানিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এই মামলা সেবায়েত ও ভক্তদের একটি অংশ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে।
পিটিশনে অভিযোগ-
• কালীপুজোয় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজোয় ভক্তরাকয়েক হাজার শাড়ি ও বিপুল পরিমাণ গয়না দিয়েছিলেন- তার কোনও হিসেব নেই।
• বিপুল পরিমাণ সম্পত্তিরও হিসেব পাওয়া যাচ্ছে না।
• দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে গত কয়েক বছর বিভিন্ন খাতে উন্নতির জন্য ১৩০ কোটি টাকা দিয়েছিল রাজ্য। কেন্দ্রের পক্ষ থেকে ২০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই টাকারও হিসেব নেই।
• মন্দিরের ক্ষমতা একটা অংশ নিজের কব্জায় রেখেছে।
• আদালতের নির্দেশে প্রায় ২০ বছর বাদে হওয়া ট্রাস্টের নির্বাচনেও অনিয়ম হয়েছে।

দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে এইসব অনিয়মের অভিযোগ তুলে মামলায় শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেখানেই এই অভিযোগ করা হয়। পাশাপাশি, মূল মন্দির চত্বরে নির্মিত গেস্ট হাউসের নীচে দোকান বণ্টন পদ্ধতি নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন মামলাকারীরা। ইডি-কে দিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে।
তবে, মন্দিরের পক্ষে দাবি, কোনও অনিয়ম হয়নি। সব কিছুর যথাযথ হিসেব রয়েছে।
দুপক্ষের সওয়াল-জবাবের পরে আগের বিভিন্ন মামলার অর্ডার কপি আদালতে জমা দেওয়া নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৫ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...