Monday, April 6, 2026

“কখন কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না!” নন্দকুমারের বাম-রাম মডেলকে হুঁশিয়ারি মদনের

Date:

Share post:

“রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সাবধান৷ খানাখন্দ, বাঙ্কার রয়েছে৷ কখন কোথায় টপকে যাবেন বুঝতে পারবেন না”। নন্দকুমার মডেল নিয়ে এভাবেই প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra) ৷ নিজের বিধানসভা এলাকা বেলঘড়িয়ায় তৃণমূলের (TMC)একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র অনৈতিক জোট করা বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে কথা বলেন।

প্রসঙ্গত, একটি সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ সেখানে শাসক দলের ফলাফল একেবারেই ভালো হয়নি। আর পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে সিপিএম-বিজেপি’র এমন অশুভ জোট রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে৷

বাম-রামের এই জোট প্রসঙ্গে মদন বলেন, “যদি সিপিএম-বিজেপি মনে করে এখানেও আমরা নন্দকুমার বানাবো৷ এখানেও ভিতরে ভিতরে কারা কোন শেডে ঘোটবাঁজি করছেন, আমি সব খবর পাচ্ছি৷ আমি থ্রেট দিচ্ছি না, কিন্তু আসা যাওয়ার পথে সাবধানে আসবেন৷ খানাখন্দ বাঙ্কার আছে, কখন যে কোথায় টপকে যাবেন নিজেরাই বুঝতে পারবেন না৷”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...